• Home
  • About
    • Speech
    • History
    • Achievements
  • Academic
    • Apply Online
    • Academic Calender
    • Academic Rules
    • Teachers & Staff
    • Class Schedule
  • Student
    • Tution Fees
    • Our Student
    • Student Uniform
    • Exam Schedule
    • Daily Activities
    • Mobile Banking
  • Result
  • Notice
  • News
  • Gallery
  • Contact Us
  • Login

প্রধান শিক্ষক মহোদয়ের বাণী

ঐতিহ্যবাহী হাজী মোঃ উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয় অত্র উপজেলার শিক্ষার অগ্রগতিতে অনন্য ভূমিকা রাখছে। শিক্ষার পাশাপাশি অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাহিত্য, সংস্কৃতি, খেলাধুলা, প্রযুক্তি, বিতর্ক, বিজ্ঞান সকল ক্ষেত্রে কৃতিত্ব অর্জন করে প্রতিষ্ঠানের সুনাম অক্ষুন্ন রেখে চলেছে। অত্র প্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থী মেধাবী, সৎ, কর্মঠ, আধুনিক বিজ্ঞান মনষ্ক, যোগ্য দেশপ্রেমিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন আলোকিত মানুষ হয়ে বাংলাদেশকে সমৃদ্ধের পথে এগিয়ে নিয়ে যাবে এ আমার দৃঢ় প্রত্যাশা।

প্রতিষ্ঠান দৃঢ়ভাবে বিশ্বাস করে সন্তানের শিক্ষার জন্য অভিভাবকের পরিকল্পিত বিনিয়োগই সর্বশ্রেষ্ঠ বিনিয়োগ। সন্তানের সু-শিক্ষার জন্য সমাজ গুরুত্বপূর্ণ প্লাটফরম। সন্তানকে সময় দিন, সে যাতে সমাজকে বুঝতে পারে। সন্তানের সাথে মাঝে মাঝে বিভিন্ন ধরনের বিনোদনে অংশ নিন। সমাজের অসঙ্গগতিগুলো নিয়ে কথা বলুন। তার নিজের দেশের এবং পৃথিবীর সমস্যাগুলো নিয়ে তার সাথে আলোচনা করুন। আলোচনা করুন সমাজে ও পরিবারে তার দায়িত্ব নিয়ে। একজন শিক্ষার্থী প্রতিষ্ঠানের নিয়ন্ত্রনে যতক্ষণ থাকে পরিবারের নিয়ন্ত্রনে থাকে তার চেয়ে তিনগুন সময়। এই সময়টা সে কিভাবে ব্যবহার করছে তার উপরই নির্ভর করে তার সামগ্রিক বিকাশ। যেকোন পরীক্ষায় জি.পি.এ পাঁচ (৫.০০) প্রাপ্তিই সর্বোচ্চ প্রাপ্তি নয়, শিক্ষার্থীর শারীরিক, মানসিক এবং আবেগিক বিকাশ জরুরী। বিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করে একটি ডিজিটাল এবং সুন্দর বাংলাদেশ নির্মানের যে স্বপ্ন আমরা দেখছি তা বাস্তবায়নে পাঠ্যপুস্তকের জ্ঞান অর্জনের সাথে সাথে কো-কারিকুলাম সংক্রান্ত কাজও গুরুত্ব সহকারে আয়ত্ব করতে হবে। আসুন প্রতিষ্ঠান এবং অভিভাবকবৃন্দের পরিকল্পিত প্রচেষ্টার মাধ্যমে আমরা আগামী প্রজন্মকে গড়ে তুলতে অংশ গ্রহণ করি এবং নির্মান করি সমৃদ্ধশালী বাংলাদেশ এবং বাসযোগ্য পৃথিবী। 

পরম করুনাময়ের কাছে প্রার্থনা সকলের মিলিত প্রয়াসে আমাদের প্রিয় শিক্ষাঙ্গনে শান্তি-শৃঙ্খলা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রেখে সকলে যেন অভীষ্ঠ লক্ষ্যে পৌঁছাতে পারি।

জনাব........

প্রধান শিক্ষক,
........................,
...........................

Latest News
1 Feb 2026. 07:07 am

৭ম ও ৮ম শ্রেণির ক ও খ শাখার ছাত্রীদের নামের তালিকা প্রকাশ

30 Jan 2026. 05:18 pm

আই ডি কার্ড সম্পর্কিত নিউজ

21 Jan 2026. 08:13 am

আজ থেকে ক্লা্স শুরু ….

31 Dec 2025. 04:15 am

এসএসসি পরীক্ষার ফরম ফিলাপ সংক্রান্ত জরুরি ঘোষণা

25 Dec 2025. 10:33 am

টেস্ট পরীক্ষার ফলাফল রেজাল্ট অপশনে ক্লিক করে দেখা যাবে

23 Dec 2025. 05:29 pm

আগামী ৩০ ডিসেম্বর অনলাইনে রেজাল্ট দেওয়া হবে।

23 Dec 2025. 05:27 pm

ফরম ফিলাপ – 2026

22 Dec 2025. 11:17 am

টেস্ট পরীক্ষার ফলাফল

22 Dec 2025. 11:17 am

টেস্ট পরীক্ষার ফলাফল

12 May 2024. 05:27 am

এস.এস.সি. ২০২৪ সালের ফলাফল।

Latest Notice
22 Dec 2025. 11:13 am

দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষা ২০২৫

21 Oct 2025. 12:24 pm

বিদ‌্যালয়  খোলা,

25 Sep 2025. 09:46 am

দশম শ্রেণির প্রি-টেস্ট পরী

21 Apr 2024. 05:09 am

শিক্ষা প্রতিষ্ঠান খোলা প্রসঙ্গে।

ঠিকানা

হাজী মোঃ উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়

শমশেরনগর, কমলগঞ্জ, মৌলভীবাজার। 


“গুনগত শিক্ষা নিশ্চিতকরণে আমাদের সামগ্রিক প্রয়াস। ডিজিটাল বাংলাদেশ গঠনে ডিজিটাল শিক্ষা সবার আগে। -------------------বর্ণমালা”

যোগাযোগ

মোবাঃ +880 1309-129585

ই-মেইল: hmughs@yahoo.com
ওয়েব: www.hmughs.edu.bd

Copyright © 2023 হাজী মোঃ উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়
Developed by MS3 Technology BD Pvt. Ltd